চাকরির নামে প্রতারণা, আটক ৯

টাকা নিয়ে চাকরি দেয়ার নামে প্রতারণা অভিযোগে ঢাকার ধামরাইয়ে নয়জনকে আটক করেছে পুলিশ।
 
বুধবার উপজেলার ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকার ‘আওয়ার ড্রিম’নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটকরা হলেন- ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আব্দুল মালেক (৫৫), অফিস সহকারী ফরিদুর রহমান (৩৮), বাবুল হোসেন (৩৮), জাকির হোসেন (৩০), ফরমান আলী (৩২), আবু বক্কর সিদ্দিক (৩০), আব্দুল খালেক (৩২), শামীম আল মাসুদ (২৮) ও মো. আকাশ (৩৩)।
 
ধামরাই থানার ওসি রিজাউল হক বলেন, ঢুলিভিটা বাসস্ট্যান্ডে ‘আওয়ার ড্রিম’নামে একটি প্রতিষ্ঠান খুলে চাকরির কথা বলে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দেয় আটককৃতরা। চটকদার বিজ্ঞাপন দেখে চাকরি নিতে আসাদের কাছ ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয় তারা। প্রতারিত কয়েকজনের কাছ থেকে অভিযোগ পেয়ে বুধবার সেখানে অভিযান চালানো হয়।
 
 
 
ইত্তেফাক/ইউবি