মাদ্রাসায় পাসের হার ৮৮.১৯, কারিগরিতে ৮৪.৫৭

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ১৯ শতাংশ। মাদ্রাসা বোর্ডে সারা দেশে জিপিএ ৫ পেয়েছে দুই হাজার ৪১৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৮৪ দশমিক ৫৭ শতাংশ। কারিগরিতে জিপিএ ৫ পেয়েছে ছয় হাজার ৫৮৭ জন।
 
আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার এই পরীক্ষায় পাসের গড় হার ৭৪ দশমিক ৭০। ফল প্রকাশের আগে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
 
প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তরের পর শিক্ষামন্ত্রী জানান, গতবারের তুলনায় এবার পাসের হার বেশি। পাসের হার বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ১০ শতাংশ। এবার জিপিএ ৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন। 
 
 
ইত্তেফাক/এমআই