রিজভীকে কারাগারে পাঠানো অমানবিক: খালেদা জিয়া

দীর্ঘদিন ধরে অসুস্থ ও চিকিৎসকের পর্যবেক্ষণে থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন চাইলে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনাকে অমানবিক আচরণের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
 
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।
 
বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘সরকার ক্ষমতার মোহে অন্ধ হয়ে আজ মানবিকতাবোধও হারিয়ে ফেলেছে। তারা বিরোধী দলের নেতা-কর্মীদের নির্মূল ও পর্যদুস্ত করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে সারাদেশকে কারাগারে পরিণত করেছে। দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রের সকল স্তম্ভকে তারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।’
 
রুহুল কবির রিজভী আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন ব্যক্তি বলেই তিনি আদালতে জামিন প্রার্থনা করেছিলেন। আদালতে রিজভীর জামিন নামঞ্জুরের ঘটনায় ন্যায়বিচার প্রতিফলিত হয়নি বলে মনে করি।
 
ইত্তেফাক/এএসএমইউ