গৌরীপুরে অজ্ঞান পার্টির ২ সদস্য আটক

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে ফাঁড়ি পুলিশ বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মেইল ট্রেন থেকে অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক করেছে।
 
পরে তাদের ভৈরব রেলওয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার মোসলেম মিয়ার ছেলে রফিক (২৪) ও নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার শুকনাকড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে সোনিয়া (২৪)।
 
গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাওসার আহাম্মেদ জানান, ওই দুই তরুণ-তরুণী ট্রেনের  কয়েকজন যাত্রীকে খাদ্য সামগ্রীর সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে অজ্ঞান করে ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় ট্রেনের কর্তব্যরত রেলওয়ে পুলিশ ঘটনাটি টের পেয়ে তাদের আটক করে।
 
 
 
ইত্তেফাক/ইউবি