ড্রিম ওয়েভার এর সকল সেবায় বাংলালিংক প্রিয়জনরা পাচ্ছেন ১১% ছাড়

মোবাইল ফোন নেটওয়ার্ক সেবা প্রদানকারী কোম্পানি বাংলালিংক এবং ওয়েডিং ফটোগ্রাফি স্টুডিও ড্রিম ওয়েভার সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তি অনুযায়ী বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা ২৮ জুলাই, ২০১৬ থেকে এক বছরের জন্য ড্রিম ওয়েভারের সকল সেবার ওপর ১১% ছাড় পাবেন।

 
প্রিয়জন গ্রাহকরা একটি এসএমএস এর মাধ্যমে ‘১৪৪০’ লিখে ‘১০২০’ নম্বরে পাঠিয়ে এ ছাড় উপভোগ করতে পারবেন। ড্রিম ওয়েভার এর সিইও ইঞ্জিনিয়ার মো: জোবায়ের হোসেন শুভ বলেন,“ড্রিম ওয়েভার দুই বছরেরও বেশি সময় ধরে বিবাহিত দম্পতিদের সেরা মানের ফটোগ্রাফি সেবা দিয়ে আসছে। সম্মানিত গ্রাহকদের সেরা মূহুর্তগুলো ফটোগ্রাফির মাধ্যমে ধরে রাখতে আমাদের রয়েছে একটি দক্ষ ফটোগ্রাফি দল। বাংলালিংক- এর সঙ্গে এই চুক্তিটি কম মূল্যে গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করবে”। 
 
বাংলালিংকের লয়্যালটি ও পার্টনারশিপ ম্যানেজার, মার্কেটিং, ইয়াসের আরাফাত হোসেন এবং ড্রিম ওয়েভার এর সিইও ইঞ্জিনিয়ার মো: জোবায়ের হোসেন শুভর উপস্থিতিতে বাংলালিংকের প্রধান কার্যালয় ঢাকার টাইগারস ডেন এ চুক্তি স্বাক্ষর হয়।  চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের লয়্যালটি ও পার্টনারশিপ ম্যানেজার, মার্কেটিং, ফারহানা সিনথিয়া; কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার আংকিত সুরেকা এবং ড্রিম ওয়েভারের হেড অফ অ্যাডমিন ও কর্পোরেট অ্যাফেয়ার্স নাফিজ ফুয়াদ শুভ।   
 
 
 

ইত্তেফাক/এএন