গ্রাহকদের উদ্বেগ-উৎকন্ঠামুক্ত আরো সুন্দর জীবনধারা উপহার দিতে নতুন প্যাকেজ ‘এইস’ নিয়ে এসেছে মোবাইল অপারেটর রবি। এর উদ্দেশ্যে প্রি-পেইড ও পোস্ট-পেইড উভয় গ্রাহকদের জীবনকে নতুন করে সাজানো।
এইস সম্পর্কে রবি’র বিজনেস অপারেশনস’র ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, “যেসব গ্রাহকদের মোবাইলে কী পরিমাণ ডাটা বা মিনিট অবশিষ্ট আছে তা নিয়ে ভাবার সময় নেই তাদের কথা মাথায় রেখে এইস প্যাকেজটি সাজানো হয়েছে।
এ প্যাকেজের আওতায় ১ হাজার ৪৯৮ টাকায় একজন পোস্ট পেইড গ্রাহক ২৪ জিবি ডাটা, ২ হাজার ৪০০ মিনিট লোকাল কল ও ১০০টি এসএমএস উপভোগ করতে পারবেন। পাশাপাশি বিনামূল্যে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও রবি ইয়ন্ডার মিউজিক অ্যাপ। সাশ্রয়ী মূল্যে সহজ সেবা দেয়াই এইস’র উদ্দেশ্য।”
ইত্তেফাক/এএন