আইজিপি একেএম শহীদুল হক বলেছেন, বঙ্গবন্ধুর সময়ের অতিবিপ্লবীদের মতো এখনকার খেলাফতিরাও বাংলাদেশের মানুষের সমর্থন পাবেন না বলে তার বিশ্বাস।
বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইনসে এক অনুষ্ঠানে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই নিয়ে এসব কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক বলেন, স্বাধীনতার পর প্রতিকূল পরিবেশেও বঙ্গবন্ধু যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, সে সময় ‘একটি মহল’ তাকে শান্তিতে থাকতে দেয়নি।
ইত্তেফাক/এএম।