রিও অলিম্পিকে ২০০ মি. স্প্রিন্টে উসাইন বোল্টের সাফল্য কামনা করে ফেসবুকে ভিডিও পোস্ট করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে ইভেন্টের ফাইনালে নামবেন বোল্ট।
২০০৮ ও ২০১২ অলিম্পিকে ৩টি ইভেন্টে স্বর্ণ জিতেছেন বোল্ট। এবারও ১০০ মিটারে জিতেছেন, বাকি আছে ২০০ মি. স্প্রিন্ট ও ৪০০ মি. রিলে রেস। শুক্রবার বজ্রবিদ্যুৎ বলে খ্যাত বোল্ট হট ফেবারিট হিসেবেই নামবেন। আর দারুণ এই অ্যাথলেটকে শুভকামনা জানিয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করেছেন মাশরাফি। ভিডিওতে দেখা যায় বোল্টের আইকনিক বজ্র বিদ্যুৎ ভঙ্গি করছেন বাংলাদেশ অধিনায়ক। ভিডিওর ক্যাপশন দিয়েছেন, বোল্ট ২০০ মি. এর জন্য তোমাকে শুভকামনা।
ইত্তেফাক/এসএসএ