আপিল বিভাগের বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা বলেছেন, মাহমুদুল ইসলাম ওয়ান-ইলেভেন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করেছেন। তার কাছ থেকে ওই সরকার ওকালতনামায় স্বাক্ষর নিতে চেয়েছিল। কিন্তু তিনি তা দেননি। আজ বৃহস্পতিবার সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
বিচারপতি ওয়াহহাব মিঞা বলেন, মাহমুদুল ইসলাম সব সময় আইনের সঠিক ব্যাখ্যা দিতেন। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারিয়েছি। তিনি ছিলেন সৎ মানুষ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করা হয়।