রায়গঞ্জের চান্দাইকোনা হালদারপাড়ায় ২দিনব্যাপী মনসা পূজার উৎসব সম্পন্ন হয়েছে। চান্দাইকোনা হালদারপাড়ার দরিদ্র চায়ের দোকানী আরতি রাণী হালদার গ্রামের মানুষের কল্যাণার্থে ব্যতিক্রম ধর্মী এই পূজার আয়োজন করেন।
দীর্ঘদিন পর মনসা প্রতিমা প্রতিষ্ঠা করে পূজার আয়োজন করায় দুর দূরান্তের নারী পুরুষ শিশু বৃদ্ধসহ এলাকার শত শত দর্শক ভক্তের ভিড় উপচে পড়ে। আরতি রাণী পাড়ার আগ্রহী নারী ও তরুণদের সাথে নিয়ে সকলের মাঝে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত পূজার প্রসাদ বিতরণ করেন।