ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ইবাইস ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

 
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও ইবাইস ইউনিভার্সিটি, ধানমন্ডির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে গত ১৮ আগস্ট সন্ধ্যায় ব্যাংকের প্রধান কার্যালয়ে।
 
ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী এবং ইবাইস ইউনিভার্সিটি, ধানমন্ডির ভাইস-চ্যান্সেলর (ডেজিগনেট) অধ্যাপক ড. ইঞ্জি. মো. হুমায়ুন কবির স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন ইবাইস ইউনিভার্সিটি, ধানমন্ডির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান যিনি একই সাথে ইউসিবির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান শওকত আজিজ রাসেল এবং ইউসিবির রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব মো. 
জাহাঙ্গির আলম খান।
 
চুক্তি অনুযায়ী ইবাইস ইউনিভার্সিটি, ধানমন্ডির শিক্ষার্থীদের টিউশন ফি ও অন্যান্য কালেকশন ও পেমেন্ট ইউসিবির শাখা নেটওয়ার্কের মাধ্যেমে সম্পন্ন হবে। ইউসিবির কর্পোরেট ক্যাশ ম্যানেজমেন্ট ও মার্কেটিং ডিভিশন এই প্রক্রিয়া তত্ত্বাবধান করবে এবং অনলাইন লিংকের মাধ্যেমে ইবাইস ইউনিভার্সিটি, ধানমন্ডির নিকট রিয়েল টাইম ফি কালেকশন তথ্য প্রদান করা হবে।
 
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এম শহিদুল ইসলাম ও মীর্জা মাহমুদ রফিকুর রহমান; উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. তরিকুল আজম ও মোহাম্মদ শওকত জামিল; ইউসিবির হেড অব কর্পোরেট ক্যাশ ম্যানেজমেন্ট ও মার্কেটিং ডিভিশনের প্রধান খন্দকার জিবানুর রহমান; ইবাইস ইউনিভার্সিটি, ধানমন্ডির ট্রেজারার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ; ইবাইস ইউনিভার্সিটি, ধানমন্ডির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. এখলাছুর রহমান; ইবাইস ইউনিভার্সিটি, ধানমন্ডির ডিরেক্টর (অ্যাকাউন্টস) মো. দেলোয়ার হোসেন; ইবাইস ইউনিভার্সিটি, ধানমন্ডির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য তোফাজ্জল হোসেন জুয়েল এবং ইবাইস ইউনিভার্সিটি, ধানমন্ডির উপদেষ্টা অধ্যাপক রুহুল আমিন সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।