সাতক্ষীরায় ট্র‌লি চাপায় শ্র‌মিক নিহত

সাতক্ষীরার শ্যামনগরে ট্র‌লির চাপায় রায়হান (৩০) নামে এক শ্র‌মিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ফারুক নামে আরো এক শ্রমিক।
 
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-শ্যামনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হানের বা‌ড়ি জেলার কা‌লিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে।
 
আহত ফারুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি করা হয়েছে।
 
শ্যামনগর থানার ও‌সি এনামুল হক জানান, আজ সকালে কা‌লিগঞ্জ থেকে ট্র‌লিতে মিক্সার মে‌শিন ‌নিয়ে শ্যামনগরে যাচ্ছিলেন রায়হান ও ফারুক। পথে খানপুরে পৌঁছালে তারা অসাবধানতাবশত  ট্র‌লি থেকে পড়ে যান। এসময় ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রায়হান মারা যান। গুরুতর আহত হন ফারুক।