এতোদিন আকর্ষণীয় ও রোমান্টিক চরিত্রে অভিনয় করতে দেখা গেছে জ্যাকুলিন ফার্নান্দেজকে। তবে এবার এই বলয় থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন তিনি। জ্যাকুলিন জানিয়েছেন যে, আগামীতে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চান।
সাত বছরের বলিউড ক্যারিয়ারে ৩১ বছর বয়সী ‘ডিশুম’ তারকা ‘আলাদিন’, ‘হাউজফুল’ সিরিজ ও ‘কিক’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। এখন তিনি নতুন কোনো কিছু করার তাগিদ অনুভব করছেন।
পিটিআইকে জ্যাকুলিন বলেছেন, আমি খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চাই। কেননা, এ বছরের ছবিগুলোতে আমার চরিত্রগুলো অনেক বেশি জাঁকজমক ও রোমান্টিক ধাঁচের।
কোন ধরনের ছবি পছন্দ-এমন প্রশ্নের জবাবে জ্যাকুলিন বলেছেন, কাল্পনিক, সুপার হিরো, রুপকথা ও জাদুর ছবি পছন্দ করি।
আগামী ২৫ আগস্ট জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত ‘এ ফ্লাইং জ্যাট’ ছবি মুক্তি পাবে। রেমো ডিসুজার পরিচালনায় ছবিটিতে সুপার হিরো চরিত্রে অভিনয় করেছেন টাইগার শ্রফ।
ইত্তেফাক/এএসএস