ইউক্রেনে রুশপন্থীদের সঙ্গে সংঘর্ষে তিন সেনা নিহত

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে তিন সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার একথা জানায় দেশটির কর্তৃপক্ষ।
সামরিক মুখপাত্র অলেক্সান্ডার মদুজিয়ানিক বলেন, বিদ্রোহীর আমাদের লক্ষ্য করে ৫০০ মর্টার হামলা করে, গুলি ছোড়ে ৩০০। বিগত এক বছরে এতবড় হামলা হয়নি।’
 
তবে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা দাবি করছে, সরকার ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে এই সংঘর্ষে এখন পর্যন্ত ৯ হাজার ৫০০ জন নিহত হয়েছেন। রাশিয়া ২০১৪ সালে ব্ল্যাক সি উপকূল দখলের পরই এই উত্তেজনা সৃষ্টি হয়।
 
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদঁ ইউক্রেনের প্রধানমন্ত্রী পেত্রো পরসকেনো এবং জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলের সঙ্গে ফোনালাপে বলেন, কোনোরকম সংঘাত সহ্য করবেন না তারা।
 
ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, তিনিও ইউক্রেনের নেতাদের মতো বিশ্বাস করেন যে এই হামলায় রাশিয়ার দাবি অগ্রহণযোগ্য। টাইমস অফ ইন্ডিয়া
 
ইত্তেফাক/এমএইচ