নিজেদের ব্যবহারকারীদের অনলাইন হয়রানি থেকে বাঁচাতে আরেক উদ্যোগ বাস্তবায়ন করেছে টুইটার। নতুন এক ফিচার যোগ করেছে ক্ষুদে ব্লগ লেখার সাইটটি, যা হুমকি বা হয়রানিমূলক পোস্টের নোটিফিকেশন সহজে গোপন করার সেবা দেবে ব্যবহারকারীদের।
শুধু তাই নয়, নতুন এই টুলের সাহায্যে 'নিম্নমানের' টুইট নোটিফিকেশন ব্লকও করতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়া এর সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে হাজির হওয়া কনটেন্ট প্রতিহত করা যাবে।
পাশাপাশি, ফলো করা ব্যক্তিদের নোটিফিকেশন পাওয়ার ক্ষেত্রে লিমিট বা সীমারেখাও নির্দিষ্ট করে দিতে পারবেন ব্যবহারকারীরা।
ইউএসএ টুডে'র খবরে প্রকাশ, অ্যাকাউন্ট কে বা কেন তৈরি করল, এটা কোন কাজে ব্যবহার করা হচ্ছে এসব সব ডেটা ব্যবহার করে 'নিন্মমানের' কনটেন্ট নির্ধারণ করবে টুলটি।
ইত্তেফাক/এএম