পটুয়াখালীতে শিক্ষার্থীর লাশ উদ্ধার

পটুয়াখালী পৌরসভায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সবুজ হাওলাদার (১৭) স্থানীয় হোটেল ব্যবসায়ী মতিউর রহমানের ছেলে।
 
শুক্রবার সকালে পৌরসভার কবরস্থানের ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
নিহতের বাব‍া জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ছেলের মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। এরপর রাতে সবুজ আর বাড়ি ফিরেনি। 
 
পুলিশ জানায়, সকালে ওই কবরস্থানে কর্মরত জামাল হোসেনের দেয়া খবরে লাশটি সেখান থেকে উদ্ধার করা হয়। তার মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে।
 
পুলিশের প্রাথমিক ধারণা, এটি হত্যাকাণ্ড।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তারিকুল তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ