কবিশ্রেষ্ঠ শামসুর রাহমানের প্রয়াণ দিবস সংখ্যা বের করল ‘অনিন্দ্য’। কবি শামসুর রাহমানের দশম প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ সংখ্যা এটি। শামসুর রাহমানের বেশ কয়েকটি চমৎকার ছবি প্রকাশসহ তাকে স্মরণ করে লেখা হয়েছে কবিতা-প্রবন্ধ-নিবন্ধ।
IMG0
শ্রাবণ ১৪২৩ (আগস্ট ২০১৬) সংখ্যায় লিখেছেন ইস্তেকবাল হোসেন, শিমুল মোহাম্মদ, লুৎফুল হোসেন, আনিস রহমান, খালেদ হোসাইন, মাসুদুল হক, আকিম মহমদ, ফরীদুল আলম, মাহবুব রেজা, রাজা সহিদুল আসলাম। পাণ্ডুলিপির চিত্রণ মোবাশ্বির আলম মজুমদারের।
শামসুর রাহমানের পিতামাতা, তার স্ত্রী ও অকাল প্রয়াত পুত্রের প্রতি এই সংখ্যাটি নিবেদন করা হয়েছে।
IMG1
কবির উদ্দেশে লেখা হয়েছে, ‘মেধায় মননে আচার আচরণে একজন রুচিবান পরোপকারী মানুষ শামসুর রাহমান। তিনি কারও বন্ধু কারও অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন আমৃত্যু। কবি শামসুর রাহমান তরুণ শিল্পীদের ও অনেক ছোট কাগজের অকৃত্রিম সুহৃদ ছিলেন। আজ তার মতো মানুষের বড় অভাব। আমরা তার আত্মার শান্তি কামনা করি।’
IMG2
অনিন্দ্য
সম্পাদক হাবিব ওয়াহিদ
মূল্য: ২০০ টাকা
যোগাযোগ: সড়ক ২, বাড়ি ৪৩৭, বায়তুল আমান হাউজিং সোসাইটি
শ্যামলী, ঢাকা-১২০৭।