হাতিয়ায় নৌকার নিচে চাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু

 
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নৌকা মেরামতের সময় হঠাত্ পড়ে গেলে নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে জাহাজমারা ইউনিয়নের আমতলি নৌঘাটের পাশে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- আমতলী গ্রামের হচু মিয়ার ছেলে নার্গিস আক্তার (৪৪) ও নিঝুম দ্বীপের সিডিএসপি বাজারের আবুল কালামের ছেলে দুলাল মিয়া (৩৮)।
 
হাতিয়া থানার ওসি গোলাম ফারুক জানান, জাহাজমারা গ্রামের মোশাররফ হোসেনের মাছধরা একটি নৌকা মাটি থেকে উপরে তুলে খুঁটির উপর রেখে নিচে মেরামতের কাজ করছিলেন দুলাল মিয়া ও নার্গিস আক্তার।