নব্বই দশকের জনপ্রিয় নায়িকা মৌসুমী। যার জনপ্রিয়তা এখনো রয়েছে তার ভক্তদের মাঝে। অন্যদিকে, এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা নাঈম। বড়পর্দার পাশাপাশি নাটকে মৌসুমীকে মাঝে মাঝে দেখা গেলেও নাঈমের সাথে কোনো কাজ করা হয়নি তার।
এই প্রথম কোনো নাটকে একসাথে অভিনয় করলেন মৌসুমী ও নাঈম। ‘দ্য রেসিপি অব লাভ’ শিরোনামে একটি নাটকে অভিনয় করলেন তারা। নাটকের শুটিং শেষ হয়েছে। শিগগিরই কোনো একটি চ্যানেলে নাটকটি প্রচার হবে।