শনিবার সাইনার হাটুতে অপারেশন

হাঁটুর ইনজুরিতে পড়েছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। মুম্বাইয়ে শনিবার এই অস্ত্রোপচার সম্পন্ন হবে।
 
রিও অলিম্পিকের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইউক্রেনের মারিজা উলিতিনার কাছে পরাজিত হয়ে বিদায় নিয়ে সকলকে হতাশ করেছিলেন।২০১২ সালের লন্ডন গেমসের ব্রোঞ্জ পদকজয়ী এই শাটলারের আগেভাগেই এই বিদায় অনেকেই মেনে নিতে পারেনি।
 
তবে পরবর্তীতে জানা গেছে তার ডান হাঁটুতে সমস্যা ছিল। এজন্য সাইনাকে অস্ত্রোপচারের টেবিলে বসতে হচ্ছে।  এজন্য নিজের টুইটারে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন সাইনা।