রাজধানীর ভাটারার নূরেরচালা এলাকার এক বিকাশের দোকানের কর্মীকে গুলি করে ৪ লাখ টাকা ছিনতাই হয়েছে। গুলিবিদ্ধ বিকাশের দোকানের কর্মী জহিরুল ইসলাম (২০) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নূরেরচালার খান প্লাজা মার্কেটের নীচতলায় মাসুদ এন্টারপ্রাইজ নামের বিকাশের একটি দোকানে শনিবার সকাল সাড়ে ১০ টায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ঐ দোকানের মালিক সেলিম জানান, সকাল সাড়ে ১০টার দিকে দুইটি মোটরসাইকেলে ৩/৪ জন ছিনতাইকারী দোকানে এসে কর্মচারী জহিরুলকে গুলি করে। দোকানের ক্যাশ থেকে ছিনতাইকারীরা প্রায় ৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
ভাটারা থানার ওসি নূরুল মুত্তাকিন জানান, ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।