সুন্দরবনের হারবাড়িয়া সংলগ্ন বাইনতলা খাল এলাকায় কোস্টগার্ডের সঙ্গে বনদস্যু জাহাংগীর বাহিনীর বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে।
শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় দস্যুদের ব্যবহৃত একটি নৌকাসহ ১০টি আগ্নেয়াসন্ত্র উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী মেহেদী মাসুদ জানান, হারবাড়িয়া সংলগ্ন বাইনতলা খাল এলাকায় কুখ্যাত বনদস্যু জাহাংগীর বাহিনী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলি ছোড়ে। কোস্টগার্ডও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে আধাঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের পর দস্যুরা বনের মধ্যে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি নৌকাসহ ১০টি আগ্নেয়াস্ত্র ও একটি মোবাইল সেট পাওয়া যায়।
ইত্তেফাক/এএসএমইউ