অবিভক্ত সোভিয়েত ইউনিয়নের হয়ে অলিম্পিকে প্রথম স্বর্ণপদকজয়ী অ্যাথলেট নিনা পনোমারেভা মৃত্যুবরণ করেছেন। ডিসকাস থ্রো ইভেন্টের দুইবারের এই চ্যাম্পিয়ন ৮৭ বছর বয়সে শুক্রবার মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে রুশ ক্রীড়া মন্ত্রণালয়।
রুশ ক্রীড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ আগস্ট রুশ ক্রীড়াঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। সোভিয়েত ইউনিয়নের হয়ে ট্র্যাক এন্ড ফিল্ড থেকে ১৯৫২ সালের হেলসিংকি গেমস থেকে প্রথম স্বর্ণপদকটি জয় করেন এই রুশ নারী। ১৯৬০ সালে রোম অলিম্পিকে নিজের দ্বিতীয় স্বর্ণপদক জয় করেন পনোমারেভা। ১৯৫৬ সালে মেলবোর্নে অনুষ্ঠিত অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন তিনি। এএফপি।
ইত্তেফাক/এসএসএ