রিও অলিম্পিক গেমসে এসেছেন ২০৯ দেশেরই সাংবাদিক। ইথিওপিয়ান সংবাদ কর্মীরাও এসেছেন সেখানে।
তাদের কাছে শেখ রাসেলের ষ্ট্রাইকার ফিকরুর প্রসঙ্গে জানতে চাইলে ভূয়সী প্রশংসা করেন তারা। জানতে চাইলেন কেন এই প্রশ্ন। ফিকরু বাংলাদেশের ফুটবলে খেলছেন। তখন ইথিওপিয়ান সংবাদিকরা বললেন,‘ফিকরু আমাদের দেশের ফুটবল হিরো। ওর মতো ভালো ফুটবলার নেই। আমরা শুনেছি এশিয়াতে খেলছে সে।’ কেমন খেলছে জানতে চেয়ে পাল্টা প্রশ্ন করলেন ইথিওপিয়ান সংবাদিক।
শেখ রাসেল ম্যাচের পর ম্যাচ হারছে কথাটা বলতেই ইথিওপিয়ান সাংবাদিক বললেন,‘তাহলে শেখ রাসেলের অন্য কোনো সমস্যা আছে। ফিকরু একা খেলতে পারবে না। এটা তো ফুটবল ১১ জনের খেলা। ফিকরু ভালো ফুটবলার তাতে কোনো সন্দেহ নেই। এই ছেলেটা মাঠে দর্শকদের আনন্দ দিতে পারে।
ইত্তেফাক/এসএসএ