স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক উন্নতমানের স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার সপরিবারে মালয়েশিয়া যাচ্ছেন । ২০-২৭ আগস্ট পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।
জাহিদ মালেকের সঙ্গে যাচেছন তার স্ত্রী শাবানা মালেক, মেয়ে সাদিয়া মালেক ও সিনথিয়া আকমল, মেয়ের জামাতা আলতাফ আকমল, নাতি মাস্টার আরহান আকমল শরীফ ও আসহাজ আকমল শরীফ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক শাখা-১ এর উপসচিব রেহানা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রতিমন্ত্রীর মালয়েশিয়া যাওয়ার সরকারি অনুমোদন চাওয়া হয়েছে।