রংপুরে ট্রেনে কাটা পরে ৩ গরু ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

 
রংপুরে কাউনিয়া উপজেলায় ট্রেনের সঙ্গে গরু বহনকারী ট্রলির সংঘর্ষে ঘটনাস্থলেই তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মানাজ ব্রিজ রেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরো দুই ব্যাবসায়ী। এ সময় ট্রলিতে থাকা ৬টি গরুও মারা যায়।
 
কাউনিয়া থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, রাত সারে ৯টার দিকে রংপুর থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন রংপুর এক্সপ্রেক্স উপজেলার মানাজ ব্রিজ রেল ক্রসিং অতিক্রমকালে গরু বহনকারী একটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে ৩ গরু ব্যাবসায়ী নিহত ও অপর দুইজন আহত হয়। এ ছাড়া দুর্ঘটনায় ৬টি গরুও মারা যায়। রাত ১১টার দিকে এ রিপোর্ট পাঠানোর সময় পর্যন্ত হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লেবেল ক্রসিংয়ে গেট ও লাইম্যান না থাকায় এ দুর্ঘনা ঘটে বলে জানান ওসি।