সখীপুরে ফেরারি ৫ আসামি গ্রেফতার

 
টাঙ্গাইলের সখীপুরে বিভিন্ন মামলায় অভিযুক্ত গ্রেফতারি পরোয়ানা পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার সকালে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।  
 
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার হতেয়া গ্রামের আবদুল রহমানের ছেলে হুমায়ুন মিয়া, মৃত ইউসুফ আলীর ছেলে এনামুল হক, জবেদ আলী মাতাব্বরের ছেলে হেকমত আলী, টিকুরিয়াপাড়া গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে আবদুল আজিজ মিয়া এবং মাচিয়া গ্রামের আক্কেল আলীর ছেলে আলী আযম। 
     
সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, শনিবার রাতে বিভিন্ন মামলায় ফেরারি ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। 
 
 
ইত্তেফাক/কেকে