২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার বিকাল ৪টার দিকে এ শ্রদ্ধা দিবেদন করেন তিনি। এ সময় নিহতদের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের নেতাকর্মীরা।
ইত্তেফাক/কেকে