আগামী বৃহস্পতিবার হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম হিন্দুদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী এবং কৃষ্ণপূজা নিরাপদে ও আনন্দমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
আইজিপি আজ রোববার পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আসন্ন জন্মাষ্টমী ও কৃষ্ণপূজা-২০১৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এ নির্দেশ দেন।
সভায় অতিরিক্ত আইজিপি (এডমিন এন্ড অপারেশন্স) মোঃ মোখলেসুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক মোহাঃ আব্দুল জলিল মন্ডল, ডিআইজি (মিডিয়া এন্ড প্ল্যানিং) এ কে এম শহিদুর রহমান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ, পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দিপু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তাপস কুমার পাল, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি এন চ্যাটার্জী ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শ্রী শ্যামল কুমার এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ফিল্ড অফিসার প্রশান্ত কুমার বিশ^াস প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএন