আজ রবিবার বিকেল ৫ টায় আত্রাই উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি এবং অসংখ্য গাছপালা ভেঙে গেছে।
বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার মনিয়ারী ইউনিয়নের গোয়ালবড়ি ও নৈদিঘী গ্রামে। মনিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আল্লামা শেরে বিপ্লব বলেন, এ দুটি গ্রামে প্রায় ৮০টি কাঁচা এবং কাঁচা-পাকা বাড়ি বিধ্বস্ত হয়েছে।
এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ইত্তেফাক/এএন