মেহেন্দিগঞ্জে ছাত্রলীগের কর্মসূচি পালিত

একুশে আগস্ট গ্রেনেড হামলাকারী-পরিকল্পনাকারীদের দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে মেহেন্দিগঞ্জের উলানিয়া ইউনিয়ন ছাত্রলীগ। সমাবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদেরও দ্রুত বিচারের দাবি করা হয়।

 
সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম মামুন, নুরুজ্জামান মিল্লাত খান, নাছির উদ্দীন চুন্নু সরদার, মাকসুদুর রহমান মিরাজ, আবদুল্লাহ আল ফাহিম, নিয়াজ মাহমুদ জয় প্রমুখ।
 
ইত্তেফাক/এএন