‘পোকেমন গো’ স্বাস্থ্য সহায়ক!

চালু হওয়ার অল্প সময়ের মধ্যেই যথেষ্ট উন্মাদনা ছড়িয়েছে অগমেন্টেড রিয়ালিটি গেম পোকেমন গো। নতুন এই গেমটি নিয়ে এবার ভিন্নধর্মী তথ্য দিয়েছে স্বাস্থ্য গবেষক দল, গবেষকদের মতে এই গেমটি গেইমারদের সুস্বাস্থ্য রক্ষায়ও সহায়তা করছে।
 
 
অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তির এই গেমটিতে গেমাররা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পোকেমন সংগ্রহ করে থাকে। যার ফলে প্রচুর হাঁটতে হয় গেমারদের। হাঁটার পাশাপাশি শারীরিক পরিশ্রমের কারণে গেমটি গেমারদের সুস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে।
 
গেমস ফোর হেলথ জার্নাল ওয়েবসাইটের একটি নথিতে বলা হয়, গেম ডেভেলপাররা এই তথ্যগুলো ব্যবহার করে নতুন গেম তৈরি করতে পারে, যে গেমগুলো মজার পাশাপাশি স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। েইতোমধ্যে বেশ কিছু রেকর্ড গড়েছে পোকেমন গো। অ্যান্ড্রয়েড প্লাটফর্মে গেমটি প্রতিদিন গড়ে ফেসবুক অ্যাপের তুলনায় দ্বিগুণ ব্যবহৃত হচ্ছে বলা জানানো হয়। 
 
আর আইওএস অ্যাপ স্টোরে প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি ডাউনলোডের রেকর্ড গড়েছে নিনাটেক ল্যাবের তৈরি এই গেইমটি। প্রতিবেদনে বলা হয়, গেইমটি চালু হওয়ার প্রথম সপ্তাহে গেইমাররা প্রতিদিন গড়ে গেইমটি খেলেছেন ৭৫ মিনিট। আর ফেইসবুক অ্যাপ ব্যবহার করেছে ৩৫ মিনিট। সম্প্রতি এশিয়ার ১৫ দেশে চালু করা হয়েছে গেইমটি। আইএএনএস।