মওদুদের বিরুদ্ধে মামলা বাতিল

আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়েছে দুদক

 
রাজধানীর গুলশানের বাড়ি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা বাতিলে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়েছে দুর্নীতি দমন কমিশন। রবিবার সুপ্রিমকোর্টের সংশি­ষ্ট শাখায় এ রিভিউ দাখিল করা হয় বলে জানিয়েছেন দুদক কৌসুলি খুরশীদ আলম খান। 
 
তিনি বলেন, আপিল বিভাগ দুটি আইনগত যুক্তিতে মামলাটি বাতিল করে দিয়েছে। ওই দুটি যুক্তি রিভিউ চেয়ে এই আবেদন করা হয়েছে। 
 
প্রসঙ্গত, গত ২ আগস্ট ব্যারিস্টার মওদুদ আহমদের ভাই মনজুর আহমদের নামে গুলশানের বাড়ির মিউটেশন (নামজারি) ও ডিক্রি জারি করতে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে দেয় আপিল বিভাগ। একইসঙ্গে মওদুদ এবং তার ভাইয়ের বিরুদ্ধে সরকারি বাড়ি আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলাও বাতিল করে রায় দেয় আদালত।
 
 
 
ইত্তেফাক/কেকে