শাহজালালে ময়লার ঝুড়িতে মিলল প্রায় ১৬ কেজি সোনা

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ময়লার ঝুড়ি থেকে প্রায় আট কোটি টাকা মূল্যের ৪৮টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার রাত দেড়টার দিকে ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষ বাথরুমের আবর্জনা ফেলার ঝুড়ির ভেতরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় ওই স্বর্ণ বারগুলো পাওয়া যায়। 

আরো পড়ুন : তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন রবিবার

বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম শনিবার সকালে গণমাধ্যমকে জানান, বাথরুমের আবর্জনা ফেলার ঝুড়ি থেকে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় নয়টি প্যাকেট পাওয়া যায়। এ সব প্যাকেট থেকে ৪৮টি স্বর্ণ বার উদ্ধার করা হয়। 

 

তিনি আরও জানান, উদ্ধার করা স্বর্ণবারের ওজন ১৫ দশমিক ৭৩৮ কেজি। যার আনুমানিক মূল্য ৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা।

 

ইত্তেফাক/এমআরএম