ক্রোমবুকে নতুন এক ফিচার যোগ করেছেন ডেভেলপাররা। এতে ছোট পিন নম্বর ব্যবহার করে ক্রোমবুক আনলক করা যাবে।
সম্প্রতি এক পোস্টে এ কথা জানিয়েছেন গুগলের ডেভেলপার ফ্রান্সোইস বেয়াউফোর্ট।
ক্রোমবুকের লগইন ফিচারকে বিরক্তিকর ফিচারগুলোর মধ্যে একটি বিবেচনা করা হয়। এ যাবৎ গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ব্যবহার করেই ক্রোমবুকে লগইন করা হয়ে আসছিলো। এক্ষেত্রে পাসওয়ার্ড দীর্ঘ হলে সেটি খুবই বিরক্তিকর। এই ফিচার শুধু লক স্ক্রিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটি ডিভাইসের লগ ইন সিস্টেমকে সম্পূর্ণ সরিয়ে দেবে না। লগইন করার ক্ষেত্রে ব্যবহারকারীকে অবশ্যই গুগল পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। শুধু লক স্ক্রিন আনলক করতেই পিন নাম্বার ব্যবহার করা যাবে।
গুগলের নিজস্ব কম্পিউটার অপারেটিং সিস্টেম 'ক্রোম'। ২০১১ সালে এই অপারেটিং সিস্টেম নিয়ে বাজারে আসে ক্রোমবুক।