ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতীয় সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন তিন বিদ্রোহী নিহত হয়েছে। রবিবার ভারতীয় সেনাবাহিনী এ কথা জানায়।
সেনাবাহিনী জানায়, কাশ্মিরের প্রধান নগরী শ্রীনগরে উত্তরে টংধারে পাকিস্তান থেকে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে এসব বিদ্রোহী নিহত হয়।
সেনাবাহিনী মুখপাত্র কর্নেল এন এন জোশি এএফপিকে জানান, ‘লড়াইয়ে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। বন্দুকযুদ্ধের স্থান থেকে তিনটি এসল্ট রাইফেলও উদ্ধার করা হয়েছে।’
শুক্রবার এ এলাকায় একটি সন্ত্রাসী গোষ্ঠী একটি ভারতীয় অস্ত্রাগারে হামলা চালিয়ে অন্তত তিন সীমান্ত রক্ষীকে আহত করে। আজকে নিহত সন্ত্রাসীরা ওই গ্রুপের কিনা সেনাবাহিনী তা জানা চেষ্টা করছে।