অনাগতকে বরণে প্রস্তুতি নিচ্ছেন সাইফ-কারিনা

অনাগত সন্তানের জন্য এখন থেকেই প্রচুর পরিকল্পনা শুরু করে দিয়েছেন সাইফ আলি খান এবং কারিনা কাপর খান। খুদের জন্য নার্সারিও তৈরি করতে শুরু করেছেন তারা। ডিজাইনের জন্য আন্তর্জাতিক ডিজাইনারদেরও নিয়ে আসছেন।
 
এছাড়া সন্তানের থাকার ঘরটিকেও শিশুদের বিভিন্ন খেলনা এবং সুগন্ধি দ্রব্য দিয়ে সাজাতে শুরু করেছেন সাইফ-কারিনা। কিছুদিন আগেই সাইফ লন্ডন থেকে কেনাকাটাও করে এনেছেন। সন্তানের যত্নে কোনও রকমের খামতি রাখতে রাজি নন মনে হচ্ছে এই দম্পতি।