লংকাবাংলা ও এয়ার এশিয়ার সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার দুপুরে লংকাবাংলা ফাইন্যান্স এর ইভিপি ও হেড অফ রিটেইল ফাইন্যান্স খোরশেদ আলম এবং টোটাল এয়ার সার্ভিসেস লিমিটেড (এয়ার এশিয়ার স্থানীয় প্রতিনিধি) এর ডিরেক্টর এবং সিইও – মোরশেদ আলম চাকলাদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তির ফলে লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারীগণ এয়ার এশিয়া থেকে ইজি পে স্কিম এর আওতায় ১২ মাসের সুদমুক্ত কিস্তি সুবিধা অথবা “বেজ ফেয়ার” এর উপর ১০ শতাং ডিসকাউন্ট পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স এর এসিসটেন্ট ম্যানেজার জাকির হোসেইন, এবং এয়ার এশিয়া সার্ভিসেস লিমিটেড এর ডিরেক্টর-আনোয়ারুল আবেদিন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএন