গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জুয়া খেলার অপরাধে সোমবার ৮ জুয়াড়িকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
কারাদণ্ডপ্রাপ্তরা হলো, ফিরোজ কবির (৩৫), ছাদেক আলী (৫০), মাহাফুজার রহমান (২৫), রুবেল মিয়া (৪৫), ঠান্ডা মিয়া (৩৫), জাহাঙ্গীর আলম (৩০), লেবু মিয়া (২২) ও জাহাঙ্গীর আলম (৩৫)।
পলাশবাড়ী থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রবিবার রাতে জুয়া খেলার সময় এই ৮ জনকে আটক করা হয়। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের কার্যালয়ে হাজির করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে জুয়া খেলার অপরাধে ৭ দিন করে কারাদণ্ডের আদেশ দেন। তিনি আরো জানান, সোমবার বিকালে সাজাপ্রাপ্তদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএন