লক্ষ্মীপুরে ৩টি বেকারিকে আড়াই লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরে ৩টি বেকারির মালিক পক্ষের ৮ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা প্রশাসন ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে তাদের এ দণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

 
র‌্যাব ও জেলা প্রশাসন সুত্রে জানা যায়,  শহরের রাজিবপুরের রাকিব বেকারি, রেহান উদ্দিন ভূঁইয়া সড়কের সামিয়া ও সোনালী কলোনীর একটি বেকারি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি সামগ্রী উৎপাদন ও বাজারজাত করে আসছিল। দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‌্যাব-১১ এর কোম্পানী অধিনায়ক মেজর আশরাফুল ইসলামের নেতৃত্বে ওই তিনটি বেকারীতে অভিযান চালানো হয়। এসময় প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেয়াসহ ৮ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, আমজাদ হোসেন, শাহাদাত হোসেন, মো. আলী, মো. কাউছার, সাইদুর রহমান, মো. হারুন, মো. ফয়সল ও নুর আলম।
 
ইত্তেফাক/এএন