নিজস্ব স্ট্রিমিং ভিডিও সেবা চালু উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়ায় অনলাইন ব্যবহারে কাড়াকাড়ির শেষ নেই। তবে নিজেদের প্রযুক্তিখাতকে এগিয়ে নিতেও সচেষ্ট বাণিজ্য সম্পর্কও নানা নিষেধাজ্ঞার জালে আবদ্ধ দেশটি। এরই প্রমাণ, নিজস্ব স্ট্রিমিং ভিডিও সেবা চালু করা।
 
‘ম্যানবাং’ নামের এই সেবা উন্মোচন হয়েছে কোরিয়া সেন্ট্রাল টেলিভিশনে। ম্যানবাং এর অর্থ হলো ‘সব জায়গায়’ বা ‘সর্বত্র’, যা মানে বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন দেশটির যে কোনো জায়গা থেকে সরাসরি ভিডিও স্ট্রিম করার সুবিধা পাবেন এর নাগরিকরা।