কিউই গোলকিপার কোচ পাচ্ছে মামুনুলরা

জার্মান গোলরক্ষক কোচ ক্রিস্টিয়ান সুইচলার চলে যাবার পর থেকেই নতুন কোচের সন্ধানে নেমিছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মামুনুল-সোহেলদের জন্য সেই কাঙ্খিত কোচ পেয়েও গেছে বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি।
 
ব্যক্তিগত কারণে বাংলাদেশ ফুটবলের দায়িত্ব আর পালন করতে পারছেন না ক্রিস্টিয়ান। তাই তার জায়গায় জাতীয় দলের গোলরক্ষকদের দায়িত্ব নিতে নিউজিল্যান্ড থেকে উড়ে আসেছেন রায়ান স্যান্ডফোর্ড।
 
সোমবার বিকালে বাফুফে সম্মেলন কক্ষে এই তথ্য দেন বাংলাদেশ ফুটলের নবনিযুক্ত কোচ টম সেইন্টফিট।
 
তিনি বলেন, ‘রায়ান স্যান্ডফোর্ড একজন অভিজ্ঞ কোচ। এর আগে তিনি নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশন ও যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলের গোলরক্ষক কোচের দায়িত্ব পালন করেছেন।’
 
গোলরক্ষক কোচের পাশাপাশি ফিজিক্যাল ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করতে আসছেন দক্ষিণ আফ্রিকার রিডো ভারডিন।