কেউ কী করে 'বলিউডের ভাইজান'-এর সঙ্গে পাঙ্গা নিতে পারে! তাও আবার চুরি করে! অবিশ্বাস করার মতো ঘটনা হলেও এটাই সত্যি, খানদের বাড়িতে চুরি হয়েছে! খোয়া গেছে ৩ দশমিক ২৫ লাখ রুপি।
সালমানের নিজের বাড়িতে নয়, চুরি হয়েছে সল্লুর আদরের বোন অর্পিতা খানের বাড়িতে।
সূত্রের খবরে প্রকাশ, আহিল জন্মানোর পর আয়ুষ ও অর্পিতা বর্তমানে ছুটি কাটাতে ব্যস্ত। আর সেই সুযোগে অর্পিতা-আয়ুষের বাড়িতে চুরি হয়েছে নগদ ৩ দশমিক ২৫ লাখ রুপি!
পুলিশ সূত্রে জানা গেছে, বান্দ্রায় অর্পিতা-আয়ুষের একটি বিলাসবহুল প্রাসাদ রয়েছে। সেখান থেকেই হয়েছে চুরি। অর্পিতার বাড়ির কাজের মেয়ে অফসা-ই চুরি করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে।
৩ দশমিক ২৫ লাখ রুপি নগদের সঙ্গে অর্পিতার একটি ডিজাইনার পোশাকও চুরি হয়েছে, যার মূল্য প্রায় ১ লাখ রুপি।
আফসার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গত ৩০ জুলাই থেকে নিখোঁজ আফসা। ভারতীয় দণ্ডবিধির ৩৮১-র ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে আফসার বিরুদ্ধে।