গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় অভিযানে নিহত ছয় জঙ্গির ডিএনএর নমুনা তাদের স্বজনদের সঙ্গে মিলেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এই তথ্য জানান।
মাসুদুর রহমান জানান, গুলশান হামলায় নিহত ছয় জঙ্গি এবং তাদের পরিবারের সদস্যদের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর পরিবারের সদস্যদের ডিএনএর সঙ্গে ছয়জনের ডিএনএ মিলেছে।
তিনি আরো জানান, হামলাকারী ও সহযোগীতারকারী হিসেবে চিহ্নিত ছয়জনের লাশ এখনো ঢাকা সিএমএইচের মরচুয়ারিতে রয়েছে।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে হামলাকারীরা। এছাড়া আরো দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। সশস্ত্র বাহিনীর অভিযানে ছয় জঙ্গি নিহত হয়।
ইত্তেফাক/এএসএস