টুইটারে ২ কোটি ২০ লাখ ফলোয়ার অমিতাভের

ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটারে ২ কোটি ২০ লাখ ফলোয়ারের মাইলফলক অতিক্রম করেছেন অমিতাভ বচ্চন। ফলোয়ারদের ধন্যবাদ জানিয়েছেন মেগাস্টার বিগ বি। অন্যান্য সুপারস্টারদের থেকে এখনও এগিয়ে রয়েছেন তিনি।
 
এই মুহূর্তে বলিউডের প্রথম সারির তারকাদের মধ্যে শাহরুখ খানের টুইটারে ফলোয়ার সংখ্যা ২০ দশমিক ৮ মিলিয়ন, সালমান খানের ১৯ মিলিয়ন, আমির খানের ১৮ দশমিক ৩ মিলিয়ন, দীপিকা পাড়ুকোনের ১৫ দশমিক ৬ মিলিয়ন, প্রিয়াংকা চোপড়ার ১৪ দশমিক ৮। এদের সবার থেকে এগিয়ে বিগ বি।
 
২০১০ সালে টুইটারে অ্যাকাউন্ট খোলেন অমিতাভ। টুইটারে বেশ সক্রিয় তিনি। ইতোমধ্যে এই বিপুল পরিমাণ ফলোয়ার সংখ্যায় উচ্ছ্বসিত অমিতাভ অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন। টুইটার ছাড়াও ফেসবুক, ব্লগেও বেশ স্ট্যাটাস পোস্ট করেন বিগ বি।