লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ডাকাতি ও অস্ত্রসহ ১২ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আবু জাফর রানা (৩২) করপাড়া ইউনিয়নের মো. নুর নবী খোকনের ছেলে।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্যামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ