‘সংকট নিরসনে সমঝোতা না হলে আইনানুযায়ী ব্যবস্থা’

নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, নৌ ধর্মঘটের কারণে যাত্রীবাহী নৌ চলাচলের ক্ষেত্রে যে সংকট সৃষ্টি হয়েছে, তা নিরসনে মালিক-শ্রমিক সমঝোতায় না যেতে পারলে আইনানুযায়ী ব্যবস্থা নেবে সরকার। 
 
আজ মঙ্গলবার দুপুরে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
 
মন্ত্রী বলেন, তিন মাস আগে আমরা উভয় পক্ষের সঙ্গে একটি বৈঠকের মাধ্যমে নৌ শ্রমিকদের সর্বনিম্ন মজুরি কাঠামো প্রস্তাব করেছিলাম। কিন্তু শ্রম মন্ত্রণালয় ও শ্রম অধিদপ্তর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন ব্যর্থ হলো এটা চিন্তার বিষয়।
 
তিনি বলেন, যাত্রীবাহী নৌ-পরিবহন মালিক সমিতির কোনো নেতা ওই বৈঠকের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাননি। যারা আদালতে গেছেন তারা সাধারণ নৌযান মালিক। বুধবার এই বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। 
 
 
 
ইত্তেফাক/এমআই