ধর্মঘট : কুমুদিনী হাসপাতালে রোগীদের দুর্ভোগ

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল এবং কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে  অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।
 
বেতন ভাতা বৃদ্ধির দাবিতে  মঙ্গলবার সকাল থেকে শতাধিক ইন্টার্নি ডাক্তার এ ধর্মঘট শুরু করেন। ধর্মঘটের ফলে কুমুদিনী হাসপাতালে ভর্তিকৃত রোগী ও বর্হিবিভাগে চিকিৎসা নিতে আসা রোগী এবং তাদের স্বজনদের  চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
 
সরকার চলতি মাস থেকে ইন্টার্নি ডাক্তারদের বেতন ভাতা বৃদ্ধির ঘোষণা দেন। এ ঘোষণার পর বেতন ভাতা বৃদ্ধি কার্যকরের দাবিতে হাসপাতালটির ইন্টার্নি ডাক্তাররা গত ৮ আগস্ট প্রতিষ্ঠানের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দারকে বিষয়টি অবহিত করেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোন পদক্ষেপ না নেয়ায় ইন্টার্নি ডাক্তাররা মঙ্গলবার সকাল থেকে ধর্মঘটের ডাক দেন।
 
ফলে কুমুদিনী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তিকৃত রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
 
কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার বলেন, সরকারের সিদ্ধান্ত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের লিখিত কাগজপত্র আমাদের কাছে এলেই ইন্টার্নি ডাক্তারদের ভেতন ভাতা বাড়ানো হবে।
 
 
ইত্তেফাক/ইউবি