দীপন হত্যা: পুরস্কার ঘোষিত সিফাত গ্রেফতার

 
প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার ঘটনায় সিফাত ওরফে শামীম ওরফে সমীরকে (৩০) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 
ব্লগার, প্রগতিশীল লেখক, প্রকাশক হত্যায় জড়িত যে ছয় জনকে চিহ্নিত করে পুলিশ ধরিয়ে দেয়ার জন্য  পুরস্কার ঘোষণা করেছিল তাদের মধ্যে সিফাতও একজন। 
 
২০১৫ সালের ৩১ অক্টোবর বিকালে শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সাল আরিফিন দীপনকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ একুশে বই মেলার চত্ত্বরে লেখক অভিজিৎ হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ প্রকাশ করে। ওই ভিডিও ফুটেজে দীপন হত্যাকাণ্ডে অংশগ্রহনকারী সিফাতকে দেখা যায়। 
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে সিফাতকে গ্রেফতার করা হয়েছে। 
 
 
 
ইত্তেফাক/কেকে