শুটিং চলছিল। সেখানে আচমকাই সানি লিওনের কোলে চড়ে বসে তার এক ভক্ত! আর চড়ল তো চড়ল, কোল থেকে নামার আর নামই করে না! শেষে অনেক সাধ্য সাধনা করে সানির কোল থেকে নামানো হয় তাকে!
ভারতে আসার পর থেকে হাজারো ভক্ত তো দেখেছেন সানি। কিন্তু এমন নাছোড় ভক্ত দেখেছেন কখনও? না, সানি এমন নাছোড় ভক্ত হয়তো এর আগে কখনো দেখেননি।
অবাক লাগছে শুনতে? তবে, দেখুন এই ছবিটি..
IMG0
কি, বিশ্বাস হল তো? বড় কেউ নয়, নেহাতই এক খুদে ভক্ত সানি লিওনের কোলে চড়ে বসে। বাবা-মা অনেক চেষ্টা করার পরও তাকে সানির কোল থেকে প্রথমে নামাতে পারেননি। শেষে রীতিমতো সাধনা করে তবেই সানির কোল থেকে নামাতে হয় তাকে।